বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের প্রথম জেলাভিত্তিক মতবিনিময় সভা আজ বেলা ১১ টায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা সভায় যোগদান করেন এবং সাংগঠনিক বিষয়ে তাদের সুচিন্তিত অভিমত ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় আগত বীর মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে সূচনা বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ন আহবায়ক মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান। তিনি সংগঠনের মহানগর, জেলা ও উপজেলা কমান্ড গঠন এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের তালিকা করার ব্যাপারে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব সাদেক আহমেদ খান এর সন্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন সর্বজনাব বীর মুক্তিযোদ্ধা খাগড়াছড়ির হিমাদা রন্জন ত্রিপুরা, বরিশালের মোস্তফা কামাল মান্টু, ফরিদুর রহমান,
ভোলার সিদ্দিকুর রহমান, রংপুরের আনছার আলী, খুলনার মনিরুজ্জামান মনি, সিরাজগঞ্জের আবুল বাশার, বাগেরহাটের আকবর আজাদ, টাঙ্গাইলের হামিদুল হক মোহন, আব্দুল খালেক মন্ডল, ময়মনসিংহ আব্দুল খালেক, নরসিংদির আব্দুল মান্নান খান, লাকসামের আবুল বাশার, কুমিল্লার আব্দুল মতিন, রাজশাহীর খোকা, কিশোরগঞ্জের এডভোকেট জানু, পটুয়াখালীর হিরু প্রমুখ। সভায় সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক নইম জাহাঙ্গীর।