রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার নূরনবী সরকার কাজলকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

গত বুধবার (২ জুলাই) রাতে পাটগ্রাম থানায় সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেন ও সোহেল রানাকে পুলিশ গ্রেফতার করলে স্থানীয় চাঁদাবাজ চক্রের লোকজন থানা ভাঙচুর করে আসামিদের ছিনিয়ে নেয়।

ওই রাতে পাটগ্রাম পুলিশ হাতীবান্ধা থানার সহায়তা কামনা করলে, হাতীবান্ধা থানার সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে চাঁদাবাজ চক্রের স্থানীয় সহযোগীরা। এতে হাতীবান্ধা থানায় শাহ নূরনবী কাজলসহ মোট ২৭ জনের বিরুদ্ধে থানা অবরোধ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করে।

সেই মামলায় ১ নম্বর অভিযুক্ত আসামি, টংভাঙ্গা ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে শাহ নূরনবী কাজলকে শনিবার দুপুরে দক্ষিণ পারুলিয়ার বটতলা নামক স্থান থেকে আটক করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, “গত ২ জুলাই হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় খন্দকার নূরনবী সরকার কাজলকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।