রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কুমিল্লা , ফেনীতে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ৩


প্রকাশ :

গতরাত আনুমানিক ২ টায় ফেনী সদর উপজেলার দমদমা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে ১টি ৭.৬২ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের গুলিসহ অবৈধ অস্ত্রধারী ২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে একই সময় কুমিল্লা সদর উপজেলার শুভপুর এলাকায় পৃথক একটি অভিযানে ২৯৫০ পিস ইয়াবা, ৬টি দেশীয় ধারালো অস্ত্র এবং নগদ ৩০ লক্ষ টাকাসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।