রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জুলাই ঘোষনাপত্র পাঠে সরকার ব্যার্থ হয়েছে-এনসিপি’


প্রকাশ :

রংপুরে এনসিপি’র জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মহানগরের প্রধান সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা বলেছেন,জুলাই ঘোষনা পত্র পাঠকরা হবে বলে সরকার যে দুই’ দফায় দায়িত্ব নিলেও নির্ধারিত সময় পাড় হবার পরেও একটি নিদৃষ্ট দলের চাপে তারা ব্যার্থ হয়েছে।পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে শহীদ আবুসাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশ ব্যাপী‘ জনতার দুয়ারে জুলাই পদযাত্রা’ শুরুকরবে জাতীয় নাগরিক পার্টি বলে জানান। 

সোমবার (৩০ জুন) দুপুরে রংপুর এনসিপি’র জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলার প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আলগালিব ও মহানগরের প্রধান সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা জানান,ছাত্র-জনতার আকাঙ্খা শুনতে ও সারাদেশের মানুষের দুয়ারে পৌঁছে যেতে এনসিপি জুলাই মাস জুড়ে নানা কর্মসূচী হাতে নিয়েছে। 

রংপুর মহানগরের প্রধান সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা সংবাদ সম্মেলনে বলেন,আমরা শহিদ পরিবারের কাছে যাবো। বাংলাদেশ নিয়ে তাদের আশা আঙ্খার কথা জানবো।দেশের ৬৪  জেলায় মাষ জুড়ে এই পদযাত্রা হবে।এই কর্মসূচীর নাম নির্ধারন করা হয়েছে দেশ গড়তে জুলাইয়ের পদযাত্রা।এছাড়াও জুলাই ঘোষনাপত্র পাঠকরা হবে বলে সরকার যে দুইদফায় দায়িত্ব নিলেও নির্ধারিত সময় পাড় হবার পরেও একটি নিদৃষ্ট দলের চাপে তারা ব্যার্থ হয়েছে। এমত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জুলাই গনঅভ্যূত্থানে অংশ গ্রহনকারী ছাত্র জনতাকে নিয়ে ৩ আগষ্ট শহিদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাইয়ের ঘোষনাপত্র এবং ইসতেহার পাঠ ্এবং ৫ আগষ্ট ছাত্র জনতার মুক্তি দিবস ঘোষনা দিবেন বলে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষথেকে বলা হয়েছে। কৃষক শ্রমিক এবং জনতার কথা শোনার জন্য আমরা আপনাদের দোয়ারে আসছে জুলাইয়ের গনঅভ্যূত্থানের নেতৃবৃন্দ আমরা আশা করবো আপনারা সকলে আমাদের সাথে থাকবেন।

তিনি বলেন,মঙ্গলবার(১ জুলাই) সকালে পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবুসাঈদের কবর জিয়ারত করবেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবুসাঈদ গেট থেকে পদযাত্রা নিয়ে এনসিপি নেতারা নগরীর লালবাগ, শাপলা চত্ত্বর, জাহাজ কোম্পানী মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভা করবেন। এরপর তাদের পদযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এনসিপি মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, শান্তি কাদেরীসহ অন্যরা।