রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩৫৩


প্রকাশ :

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ৮৮০ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৭৩ জন রয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৫৩ জন আসামীকে গ্রেফতার করেছে। এসময় ১৬ টি ছুরি, একটি কুড়াল, দুটি কিরিচ, ৮ টি চাপাতি, ১৬ টি এক কাইট্র, একটি টেটা, দুটি কোচ, ৫ টি লোহার পাইপ, দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, একটি পাইপগান, ৪ রাউন্ড লীডবল (১২ বো