রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, চোর ও চোরাই মাল ক্রয়কারীসহ গ্রেফতার ১৬


প্রকাশ :

লালমনিরহাট পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, চোর ও চোরাই মালামাল ক্রয়কারীসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৯ জুন ২০২৫) পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০ জন মাদকসেবীকে ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন— ১. মো. নাসির উদ্দিন (৫০), পিতা- মৃত আব্দুল হাকিম, সাং- পুকুরপাড় – ৩ মাস, ,২. আলী আরমান রাজন (৩২), পিতা- মৃত নান্নু মিয়া, সাং- কল্যাণপাড়া – ৩ মাস ,৩. আনোয়ার হোসেন ডালিম (৩৮), পিতা- মো. হায়দার আলী, সাং- গোসালা বাজার – ৩ মাস, ৪. মো. জাকারিয়া (২৪), পিতা- মৃত শহিদুল ইসলাম, সাং- হানিফ পাগলার মোড় – ৩ মাস, ৫. মো. রাশেদ (৩৫), পিতা- চাঁন মিয়া, সাং- রিফিউজি কলোনি – ১৫ দিন,৬. মো. আশরাফুল (৩৮), পিতা- মৃত হাসেম আলী, সাং- গার্ডপাড়া – ২ মাস, ,৭. মো. শরিফুল ইসলাম (৩১), পিতা- মো. মনির হোসেন, সাং- গার্ডপাড়া – ২ মাস ,৮. ফজল মিয়া (২৯), পিতা- মৃত উমর আলী, সাং- পুকুরপাড় – ১ মাস, ,৯. মো. ছোটন (২৫), পিতা- মো. নাসির উদ্দিন, সাং- পুকুরপাড় – ২ মাস ও ১০. মো. ইমন হোসেন মারুফ (১৯), পিতা- মোস্তফা ভূঁইয়া, সাং- ডালপট্টি – ২ মাস 

তাদের সবাইকে সাজাভোগের জন্য জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, লালমনিরহাট থানায় দায়েরকৃত মামলার (নম্বর- ৭০, তারিখ: ২৮ জুন ২০২৫; ধারা: ৪১১/৩৮০/৪৫৭, দণ্ডবিধি ১৮৬০) ভিত্তিতে চোরাইকৃত মালামাল উদ্ধারসহ চোর এবং চোরাই মালামাল ক্রয়কারী দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—চোর: তামিম আহমেদ (২৪), পিতা- মো. ইউসুফ মামুন, সাং- রামকৃষ্ণ মিশন রোড  ও  চোরাই মালামাল ক্রয়কারী: মো. তাঈফ হা (৩৩), পিতা- মো. গিয়াস উদ্দিন, সাং- কালীবাড়ী

এছাড়াও অন্যান্য অপরাধে অভিযুক্ত আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—

১. সাইদুল ইসলাম (৩৯), পিতা- মৃত নজরুল হক, সাং- পুকুরপাড়
২. রবিউল ইসলাম (২৭), পিতা- রফিকুল ইসলাম, সাং- তেলীপাড়া
৩. মাসুদ রানা (৩৫), পিতা- মোহাম্মদ আলী, সাং- রামকৃষ্ণ মিশন রোড
৪. হযরত আলী সৈকত (২৭), পিতা- মৃত আবু হায়দার, সাং- গোসালা বাজার

তাদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী লালমনিরহাট থানা প্রসিকিউশন নম্বর ২৫৭, ২৫৮ ও ২৫৯, তারিখ ২৯ জুন ২০২৫ অনুযায়ী মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ওসি জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং শহরকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।