রংপুরে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে “বিচার বিভাগের স্বাধীনতা, পৃথক সচিবালয় ও গণ অভ্যুত্থানের পূর্ণতা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ জুন)নগরীর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে দিন ব্যাপী এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মহানগর দায়রা জজ মশিউর রহমান খানসহ রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারকরা।
সভায় বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সুপারিশ কমিশনের রিপোর্টে থাকলেও,তা সরকারের অগ্রাধিকার তালিকায় স্থান পায়নি। বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতের জন্য এখনই উপযুক্ত সময় এবং এটি নিশ্চিতকরতে একটি শক্তিশালী ও কার্যকর বিচার বিভাগীয় সচিবালয় অপরিহার্য।
বক্তারা আরও বলেন, দুর্গন্ধ দ্রুত ছড়ায়, আর সুগন্ধ ছড়ায় দেরিতে। তাই খেয়াল রাখতেহবে আমাদের দ্বারা যেন অনাকাঙ্খিত কোন ঘটনা না ঘটে। তাহলে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবো।
সভায়, ২৪’র জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ সংস্কার উদ্যোগের ও পর বিশেষ আলোক পাত করেন বিচারকরা। একই সাথে বিচার বিভাগের স্বার্থ রক্ষায় এ অ্যাসোসিয়েশনকে একটি কার্যকর প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।