রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে অটিজম শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জে এনডিডি শিশু ও ব্যক্তির প্রতিভা অন্বেষণ ও লালনের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, শীর্ষক প্রকল্প নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিজস্ব সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে, অটিজম ও এনডিডি কালীগঞ্জ সেবাদান কেন্দ্রের,সহকারী পরিচালক মো: সামিউল মসনবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মোছা.জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার,কালীগঞ্জ ও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার সুকান্ত সরকার। 

আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, ডা: ফারহানা, কনসালট্যান্ট, (ফিজিওথেরাপি) অটিজম ও এমডিডি অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র,কালীগঞ্জ, নূর মোহাম্মাদ কনসালট্যান্ট( সাইকোলজিস্ট) অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, কালীগঞ্জ। 

এমন উৎসবে অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতায় শিশুরা যেন মেতে উঠেছিলো তাদের মনের ভাবনাগুলোকে কাগজের ওপর জীবন্ত করে তোলার আনন্দে৷ তাদের না-বলা একেকটি চমৎকার গল্প ছবির রং-বেরঙের ভাষায় ফুটিয়ে তোলার অনাবিল এক সৃষ্টি সুখের উল্লাসে  খুশি আয়োজক, অভিভাবক ও শিক্ষার্থীরা।