রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ


প্রকাশ :

শেরে বাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে আজ বৃহস্পতিবার  (২৬ জুন) আদালতে তোলা হবে। গতকাল বিকালে তাকে মগবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নির্বাচনে অনিয়মের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার, সাবেক কয়েকজন আইজিপিসহ ২৪ জনের নামে নির্বাচনে অনিয়মের মামলা করা হয়েছে।  

এই মামলায় আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকেও গ্রেপ্তার করা হয়েছে। গত ২২ জুন রাজধানীর উত্তরার বাসা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর গ্রেপ্তার দেখিয়ে তাকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এর আগে প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে গত ২২ জুন শেরে বাংলা নগর থানায় মামলা করা হয় বিএনপির পক্ষ থেকে।