রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ইআরডিএ কর্তৃক রামগঞ্জ উপজেলার বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্যাকেট ও বীজ বিতরণ


প্রকাশ :

ইনভারমেন্টাল রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অল্টারনেটিভস (ইআরডিএ) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্যাকেট ও বীজ বিতরণ করেন। জরুরী খাদ্য প্রদান কার্যক্রমে ব্যুরো অফ বাংলাদেশ এবং বীজ বিতরন কার্যক্রমে পিপলস  অরিয়েন্টেশন প্রোগ্রাম  ইমপ্লিমেন্টেশন (পপি)আর্থিক সহায়তা  প্রদান করেন।

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা  সৈয়দ রায়হানুল হায়দার,  সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন,জেলা যব উন্নয়ন  কর্মকর্তা মনির হোসেন, বুড়ো   বাংলাদেশ এর জোনাল ম্যানেজার রিয়াজুল হক, ভাটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল প্রমুখ।

সভাপতিত্ব করেন ইআর ডিএ এর জেনারেল সেক্রেটারি মনির হোসেন চৌধুরী।অনুষ্ঠান সঞ্চালন করেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর সঞ্জয় দাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বিশিষ্ট সমাজকর্মী জাফরুল্লাহ (মতিন)শাহরাস্তি জনতা হাইস্কুলের প্রধান শিক্ষক ও ইআরডিএ প্রোগ্রাম  কোঅডিনেটর মাসুদ আলম, প্রোগ্রাম কোঅর্ডিনেটর জিয়াউল হক প্রমুখ।