কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দেশী ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে তিনব্যাপী জেলা ফল ও আম মেলার উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার( ১৯ জুন) বিকেলে নগরীর জিলা স্কুল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এরপর রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার জয়নাল আবেদীন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার এনামুল হক।
বক্তারা বলেন, দেশীয় ফলের উৎপাদন ও বাজারজাতকরণে সরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। দেশীয় ফলের মাধ্যমেই কম খরচে শরীরের ভিটামিন ও পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। এই মেলার মাধ্যমে তরুন প্রজন্ম আমাদের দেশীয় ফল সম্পর্কে জানবে। তারা দেশীয় ফলের গাছ রোপণে উৎসাহিত হবে। এরফলে দেশীয় ফলগুলো সম্প্রসারিত হবে। এসময় অতিথিরা মেলার বিভিন্ন দেশীয় ফলের স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২৫টি স্টলে ৭০ প্রকারের দেশীয় ফলের প্রদর্শনী করা হয়।