রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গাজীপুরে কলোনিতে শতাধিক ঘর পুড়ে ছাই


প্রকাশ :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গেছে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় আগুনের সূত্রপাত হয়, নিয়ন্ত্রণে আসে রাত সোয়া ৮টার দিকে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার মৌচাকের আমবাগান এলাকার কলোনির সুলতান মিয়ার বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে সুলতান মিয়ার ৪৫, অখিল মিয়ার ৩৫, শাহাদাত হোসেনের ২৫ ঘর পুড়ে যায়। এসব ঘরের কক্ষ শিল্পকারখানার শ্রমিকরা ভাড়া নিয়ে থাকতেন। বেশিরভাগ শ্রমিক কর্মস্থলে থাকায় কোনো মালামাল ঘর থেকে বের করতে পারেননি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঢাকা ট্রিবিউনকে বলেন, “খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি এবং কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে।


এলবি/রি