রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে যৌথ অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশ :

রংপুরে ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টারে সেবা নিশ্চিতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সোমবার (১৬ জুন) দুপুরে নগরীর ধাপ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন, সিভিল সার্জন শাহীন সুলতানা,সেনাবাহিনীর ৩০ বেঙ্গল ক্যাম্প অফিসার লে. কর্ণেল সাজ্জাদ সহ অন্যরা।

অভিযানে  লাইসেন্স না থাকা, ক্লিনিকে নার্স-চিকিৎসকের অপ্রতুলতা সহ নানা অভিযোগে নিউ রংপুর ক্লিনিক, স্বপ্ন জেনারেল হাসপাতাল, উত্তরা হাসপাতালকে দুই লক্ষটাকা করে এবং হেলথ এইড ডায়াগনোস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকাসহ সাড়ে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, যে সকল প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে তাদের কারোই লাইসেন্স নেই। লাইসেন্স বিহীন মাসের পর মাস তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। একটি হাসপাতাল ২০০৪ সাল থেকে চলছে কিন্তু তাদের লাইসেন্স করার সময় হয়নি। যতদিন পর্যন্ত এসকল প্রতিষ্ঠানের কাগজ পত্র ঠিককরা হবে না, ততদিন পর্যন্ত প্রতিষ্ঠান গুলোবন্ধ থাকবে। 

লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ বলেন, শুক্রবার রাতে স্বপ্নক্লিনিকে একটি নবজাতক অসুস্থ হয় এবং পরবর্তীতে রংপুর মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনা কিছু বিষয় সম্পর্কে আমরা তথ্য পাই। এরপর আমরা রংপুরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার গুলোতে অভিযানের সিদ্ধান্ত নেই।

যৌথ অভিযানে ছিলেন সেনাবাহিনীর লেঃ কর্নেল সাজ্জাদ রংপুরের নির্বাহি ম্যাজিষ্ট্রেট প্রত্যয় হাশেম ও রংপুরের সিভিল সার্জেন শিরিন সুলতানা। তারা সকলেই বলেন রংপুর নগরীতে থাকা অবৈধ ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারে অভিযান চলবে।