রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী গ্রেফতার


প্রকাশ :

রংপুরে চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী রুবেল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। রুবেল লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরজন্য র‌্যাব গঙ্গাচড়া মডেল থানায় রুবেলকে হস্তান্তর করেছে। সোমবার (১৬ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, গঙ্গাচড়া সদর চেংমারী এলাকার বেলাল হোসেনের ছেলে জিসান হোসেন রাহিম (৮) গঙ্গাচড়ার একটি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো। গত ২৯ মে রাতে এতিমখানা থেকে জোরপূর্বক নিয়েগিয়ে জিসানকে হত্যা করা হয়। পরেরদিন লহ্মীটারী ইউনিয়নের মহিপুর পুরাতন ক্যানেলের পাশ থেকে জিসানের লাশ উদ্ধারকরে পুলিশ। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা হলে ছায়া তদন্ত শুরুকরে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর আড়াইটায় লালমনিরহাটের তুষভান্ডার থেকে রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।মৃত জিসানের মায়ের সাথে আর্থিক লেনদেন জনিত বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।