রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে বৈষম্য বিরোধীর ঈদ উপহার


প্রকাশ :

চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে উপহার সামগ্রী প্রদান করে রাজারহাট উপজেলা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার(১১জুন)বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল উপহার সামগ্রী নিয়ে চব্বিশের গণ-অভ্যুত্থানে আহতদের বাড়িতে সৌজন্য সাক্ষাত করেন।সাক্ষাৎকালে শারীরিক অবস্থার খোঁজখবর নেন নেতৃত্ববৃন্দ।আহতদের অভিযোগের প্রেক্ষিতে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন রাজারহাট শাখার আহ্বায়ক মো: তোফায়েল আহমেদ।এসময় তোফায়েল আহমেদ বলেন, দুই হাজারের অধিক শহীদ ভাইবোন ও অসংখ্য আহতদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা দেখতে পারছি শহীদ ও আহত ভাইদের অনেক পরিবারের দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। সরকার এ ব্যাপারে নানা উদ্যোগ নিলেও কোনো এক অদৃশ্য কারণে শহরাঞ্চল পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলে কাঙ্খিত সেবা সমূহ পৌঁছাচ্ছে না। এভাবে নীতিনির্ধারক মহলকে সুষ্ঠ তদারকি করার জন্য উদাত্ত আহ্বান জানাই।সাক্ষাৎকালে সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর রহমান, যুগ্ম সদস্য সচিব জিসান আহমেদ, মামুনুর রশিদ, শাহ্ মুহাম্মদ আব্দুল্লাহসহ আরো অনেকেই।