রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই--প্রধান উপদেষ্টা ইউনূস


প্রকাশ :

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তাঁর নেই। তিনি বলেন, তাদের একমাত্র দায়িত্ব হলো একটি সফল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

বুধবার (১১ জুন) লন্ডনের চ্যাথাম হাউজে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন তিনি।

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘কোনোভাবেই না, একেবারেই না। আমি মনে করি, আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই নির্বাচনের পর গঠিত সরকারের অংশ হতে আগ্রহী নন।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাজ হলো রূপান্তরের প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন করা এবং যখন আমরা ক্ষমতা হস্তান্তর করব, তখন যেন জনগণ সন্তুষ্ট থাকে। এটাই আমাদের লক্ষ্য।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হোক। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

অনুষ্ঠানে তাঁর দেওয়া বক্তব্য ও উত্তরোত্তরের মুহূর্তের কিছু ছবি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।