দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে কারও মৃত্যু হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ১০ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।
বিজ্ঞপ্তিতে
আরও বলা হয়, গত
২৪ ঘণ্টায় ১০৭ জনের নমুনা
পরীক্ষা করা হয়েছে। এসময়ে
শনাক্তের হার ছিল ৯
দশমিক ৩৫ শতাংশ। মোট
করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের
হার ১৩ দশমিক ০৫
শতাংশ এবং শনাক্ত বিবেচনায়
মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪
শতাংশ।
২০২০
সালের ৮ মার্চ দেশে
প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০
দিন পর একই বছরের
১৮ মার্চ দেশে এ ভাইরাসে
আক্রান্ত হয়ে প্রথম একজনের
মৃত্যু হয়। ২০২১ সালের
৫ ও ১০ আগস্ট
দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে
মারা যান।