রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে অভিনব কায়দায় হিমাগারে মজুত করা ১০ টন মিষ্টি ও দই উদ্ধার


প্রকাশ :

রংপুরের পৃথক দুটি স্থানে সেনাবাহিনী অভিযান চালিয়ে অভিনব কায়দায় আলুর পরিবর্তে  ঈদের বাজারে বিক্রির জন্য হিমাগারে মজুত করা ১০ টনের অধিক মিষ্টি ও দই যৌথ অভিযান চালিয়ে উদ্ধার  করেছে। ময়না কুটি এগ্রো কোল্ডস্টোরেজ লিমিটেড ওনগরীর 'পুষ্টি' কোম্পানি  এবং তারাগঞ্জের ৪ মিষ্টি ব্যবসায়র নিকট এ ঘটনায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। রংপুরে অভিযানের সময় ওই হিমাগারে মজুদকৃত ৬হাজার ৭৮০ কেজি হিমাগারের হিমায়িত মিষ্টি ও তারাগঞ্জের ৩ হাজার ৪‘শ কেজি মিষ্টি ও দই উদ্ধার করে ধ্বংস করায় সেনাবাহিনী।

রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোয়ার্দার আসিফ ইকবালের নেতৃত্বে শহরের ময়না কুটি এগ্রো কোল্ডস্টোরেজ লিমিটেডে বুধবার (৪ জুন) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত   এই অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় ২ লাখ টাকা জরিমানাসহ হিমাগারে মজুতকৃত ৬৭৮০ কেজি অবৈধ মিষ্টি ও দই উদ্ধার করা হয়েছে।

ময়না কুটি এগ্রো কোল্ডস্টোরেজ লিমিটেডে এক কর্মকর্তা বলেন, এখানে শহরের ঐতিহ্যবাহী 'পুষ্টি' কোম্পানি তাদের মিষ্টি রেখেছিল। ওনাদের নাকি চাহিদা বেশি। এ কারণেই আমাদের কোল্ডস্টোরেজে মজুত করেছিল। ওনাদের কথাতেই আমরা কিছু মিষ্টি রেখেছিলাম। ঈদ উপলক্ষে তারা এসব সংরক্ষণ করে হিমায়িত করেছিল। মিষ্টি রাখার নিয়ম নেই এরপরেও ওনাদের অনুরোধে আমরা রেখেছিলাম। আমরা এটা ভুল করেছি।

রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোয়ার্দার আসিফ ইকবাল বলেন, আমরা এখানে এসে দেখলাম আলুর পরিবর্তে মিষ্টি মজুত করে রেখেছে। তারা এটা করতে পারেন না। আমরা মিষ্টির দোকান মালিক ও কোল্ডস্টোরেজ পক্ষকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করেছি। তারা তাদের দোষ স্বীকার করেছেন।

রংপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এরা মানুষের সঙ্গে প্রতারণা করেছে। হিমাগারে রাখা এসব মিষ্টি ও দই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মজুত করা মিষ্টি ও দই ধ্বংস করা হয়েছে। 

সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, ঈদকে সামনে রেখে লম্বা সময় ধরে কোল্ডস্টোরেজের মধ্যে আলুর পরিবর্তনে মিষ্টি মজুত করে রাখা হয়েছিল। মিষ্টি গুলো ঈদের আগে ও পরে বাজারে পাঠানোর পরিকল্পনা ছিল।

অপরদিকে, রংপুরের তারাগঞ্জে ব্রাদার্স আলুর হিমাগারে অবৈধভাবে হিমায়িত করে মজুত ৩ হাজার ৪‘শ কেজি মিষ্টি মজুত করে রাখার দায়ে   কেজি মিষ্টি মজুত করে রাখার দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে  উপজেলা প্রশাসন।

সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের অধিনে ৩৪ ইস্টবেঙ্গলের তারাগঞ্জ ক্যাম্প কামান্ডার লেফটেন্যান্ট শরীফের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ জুন) মধ্যেরাতে রংপুরের তারাগঞ্জের ব্রাদার্স আলুর হিমাগারে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।এসময় তারাগঞ্জের সিলেট মিষ্টি বন, ভাই ভাই মিষ্টান্ন, রব্বানী হোটেল, বাঁধন মিষ্টান্নের তিন হাজার ৪‘শ কেজি মিষ্টি হিমাগারে মজুত রাখা নষ্ট করার পাশাপাশি মজুতকারী চার  প্রতিষ্ঠা কে ৫০ হাজার করে মোট দু লাখ টাকা জরিমানা করা হয়।ঈদে দই, মিষ্টির চাহিদা বেড়ে যাওয়ায় লম্বা সময় ধরে এসব মিষ্টি আর দই মজুত করে আসছিল চার প্রতিষ্ঠান।আশাছিল ঈদে ক্রেতাদের কাছে চড়া দামে বিক্রি করার।তবে দীর্ঘদিন কোল্ড স্টোরেজে থাকায় এসব মিষ্টি আর দই খেলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবার সম্ভবনা রয়েছে বলে জানায় প্রশাসন।সেনাবাহীনির উপস্তিতিতে মজুত করা মিষ্টি ও দই মাটি খুড়ে পুতে ফেলা হয়েছে।