রংপুরের তারাগঞ্জে সেনাবাহিনী বুড়িরহাট গ্রামে মাইক্রোবাসে করে এক যুবককে অপহরণের সময় ২ অপহরন কারীকে আটক করেছে ।বুধবার (৪ জুন) দুপুরে এ তথ্য মিডিয়া সেলের মাধ্যমে নিশ্চিত করা হয় ।মঙ্গলবার (৩ জুন) রাতে ওই দু‘জনকে আটক করে সেনাবাহিনী।এ সময় অপহরণের শিকার যুবক দিলিপ কুমারকে (১৮) উদ্ধার করা হয়।
অপহরণকারীরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি থানার কানডুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুপাশা এলাকার জালাল হাওলাদারের ছেলে শাকিল (২৪) এবং তারাগঞ্জের ফকির পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে হেলাল (৩০)।
রংপুর তারাগঞ্জের ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, মঙ্গলবার (৩ জুন) রাত ১১টার দিকে একটি মাইক্রোবাসে করে একটি যুবককে সন্দেহজনক ভাবে অপহরণ করে নিয়ে যাচ্ছে। স্থানীয় একটি সোর্স হতে ফোনকলে এমন তথ্য আসে।এমন তথ্যের ভিত্তিতে একটি টহল দল দ্রুত রাস্তা অনুসরণ করে বুড়িরহাট এলাকা হতে রাত ১২টায় অপহরণের শিকার যুবক দিলিপ কুমারকে (১৮) উদ্ধার করা হয়। দিলিপ তারাগঞ্জ খয়ারচাংলা এলাকার জনাকো কুমারের ছেলে। অপহরণের সঙ্গে জড়িত মাইক্রোবাস ও চক্রের ২জনকে সেনাবাহিনী আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের রাত ২টায় তারাগঞ্জ পুলিশের কাছে সোপর্দ করা হয়। পাশাপাশি হাটবাজারে কোনো প্রকার চাঁদাবাজি ও যেকোনো প্রকার অপকর্মকে সেনাবাহিনী শক্ত হাতে দমন করছে। বাজার ও শহর এলাকার ফুটপাত উচ্ছেদ এবং মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।