রংপুর জেলার কাউনিয়া থানা এলাকা হতে ২১৪ বোতল এস্কাফ (ফেন্সিডিল সদৃশ) সহ ২ জন মাদক ব্যবসায়ীকে র্যাব-১৩ গ্রেফতার করেছে।
র্যাব জানায়,মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল রংপুর জেলার কাউনিয়া থানাধীন হারাগাছ এলাকা হতে মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টারদিকে অভিযান পরিচালনা করে আসামিদের কাছে থাকা প্লাস্টিকের বস্তার মধ্য হতে ২১৪ বোতল এস্কাফ (ফেন্সিডিল সদৃশ)সহ ০২ জন মাদক ব্যবসায় মোঃ বিপুল হোসেন (৩৮), পিতা- মোঃ আব্দুল মজিদ এবং মোঃ লোকমান আলী (৪৫), পিতা- মৃত আব্দুল হক, উভয় সাং- চর পল্লীমারী, থানা- কাউনিয়া, জেলা- রংপুরকে গ্রেফতার করে।পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।