রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি পাভেল, সম্পাদক জাহাঙ্গীর


প্রকাশ :

লালমনিরহাট জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সৈয়দ সাদিকুল ইসলাম পাভেলকে সভাপতি এবং জাহাঙ্গীর খানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক জোয়াদ্দার তৌফিক হাসান শাওন।

নবনির্বাচিত এই আংশিক কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।