রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নিহত সাম্যের বড় ভাই এনসিপিতে যোগ দিলেন


প্রকাশ :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। তিনি এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য হয়েছেন।

সাগর এক সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৭ সালে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোয় বহিষ্কৃত হলেও ২০১৯ সালে তা প্রত্যাহার করা হয়।

নতুন পদ পাওয়ার পর সাগর বলেন, “ছাত্র রাজনীতি ছাড়ার পর আর কোনো দলে ছিলাম না। জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস থেকেই এনসিপিতে যোগ দিয়েছি।”

উল্লেখ্য, ১৩ মে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল নেতা সাম্য। তার হত্যার প্রতিবাদে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রদল।