রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জিয়া উদ্যানের লেকে শাপলা ফুল রোপণ করলো ‘আমরা বিএনপি পরিবার


প্রকাশ :

মহান স্বাধীনতা ঘোষক, আধুনিক স্ব-নির্ভর বাংলাদেশে রূপকার, সার্কের প্রতিষ্ঠাতা, বাংলাদেশী জাতীয়তাবাদ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজার কমপ্লেক্সের এলাকায় পরিষ্কার-পরিছন্ন অভিযান এবং জিয়া উদ্যানের লেকে শাপলা ফুলের চারারোপণ করেছে আমরা বিএনপি পরিবার

আজ রবিবার সকালে (০১ জুন ২০২৫) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরেআমরা বিএনপি পরিবার-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে এই শাপলা ফুলের চারা রোপণ কর্মসূচি অভিযান শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা- জামান সেলিম, আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ফরহাদ আলী সজীব। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি, ঢাবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান অনিক, শেকৃবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বেসরকারী ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ-আল মিসবাহ, শেকৃবি ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন, আব্দুল্লাহ আল মারুফ, শোয়েব হাসান, অনিক হাসান, শাহরিয়ার হোসেন, মারুফ মেলিন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ সেতু, ঢাকা মহানগর যুবদলের নেতা মইনুল ইসলাম রনি, ফয়সাল হায়দার লিটন ফকিরসহ নেতাকর্মীরা অংশ নেন।