স্থানীয় সূত্রে জানা গেছে, সমির উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সাপ ধরে খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন।
রোববার সকাল ১১টার দিকে তার সংগ্রহে থাকা একটি গোখরা সাপ হঠাৎ করে তাকে কামড়ে দেয়। এতে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান। কিন্তু রাস্তায় শলেয়াশাহ নামক এলাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বলেন,
“সমির উদ্দিন ছিলেন অত্যন্ত সাদাসিধে ও নিরীহ প্রকৃতির মানুষ। আমাদের এলাকায় কেউ বিষধর সাপের সন্ধান পেলে তাকেই খবর দিত। তিনি ঝুঁকি নিয়ে সাপ ধরতেন, আবার সেই সাপ দিয়ে গ্রামে খেলা দেখিয়ে সামান্য আয় করতেন। তিনি সাপগুলোর খুব যত্ন নিতেন। দুর্ভাগ্যজনকভাবে, আজ নিজের প্রিয় সাপের কামড়েই তার মৃত্যু হলো।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।