সরকারের কঠোর সমালোচনা করে সেলিমা রহমান বলেন, “সরকার নাটক সাজিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে গেছে। গুম, খুন, অত্যাচার বেড়েছে; ডাকাতি, ছিনতাই হচ্ছে। নারীরা রাস্তায় বের হলেই ইভটিজিংয়ের শিকার হচ্ছেন। মব জাস্টিসের নামে নানা দাবিদাওয়া ও সহিংসতা ছড়িয়ে পড়ছে। এটাই এখনকার সরকারের কাজ।”
সরকার সংস্কারের কথা বললেও বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। বলেন, “শুধু পুলিশের পোশাক বদলালেই সংস্কার হয় না, মানুষের মানসিকতা বদলাতে হবে। আপনারা ১০ মাসে কী সংস্কার করেছেন? শুধু বিদেশি চমক ও কথার ফুলঝুরি দিয়ে দিন কাটাচ্ছেন। এভাবে আর চলতে পারে না। ডিসেম্বরেই নির্বাচন শেষ করতে হবে।”
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল, খাবার বিতরণ এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সেলিমা রহমান।
সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম মায়া।
অন্যদের মধ্যে বক্তব্য দেন-বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ প্রমুখ।