রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

র‌্যাব-১৩-এর পৃথক অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


প্রকাশ :

রংপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে র‌্যাব-১৩ এর সদস্যরা ৯৯ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার ভোর চারটার দিকে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি গ্রামের জনৈক আব্দুর রহমান (৫০), পিতা-মৃত জমশের আলী-এর ধানক্ষেত থেকে ২৫ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

অন্যদিকে, একই দিন সকাল ছয়টায় র‌্যাবের একই আভিযানিক দল রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন ৬নং ওয়ার্ডের বুড়িরহাট বাজার সংলগ্ন মীম ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। অভিযানে একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার এবং অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন: ১. মোঃ রেজাউল (৩৬), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-মোছাঃ রাবেয়া, সাং—রাজবল্লভ ৬নং ওয়ার্ড, ইউপি-গজঘন্টা, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর ২. মমিনুর ইসলাম (৩৮), পিতা-মৃত আকবর হোসেন, গ্রাম-পূর্ব ইসলির ২নং ওয়ার্ড, ইউপি-লক্ষীটেরী। ৩. জুম্মন গাজী (৩৪), পিতা-জামাল গাজী, সাং-রংপুর মেডিকেল পূর্বগেট, ১৯নং ওয়ার্ড, থানা-কোতোয়ালি, জেলা-রংপুর।