রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ জুন) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধক ও প্রধান আলোক ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। সেমিনারে ১১টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ভুক্তভোগীদের নিয়ে জীবনমান উন্নয়নে দিক-নির্দেশনামূলক আলোচনা করা হয়।

কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকারের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন লালমনিরহাট সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মতিয়ার রহমান, সহকারী পরিচালক সামিউল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসোবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান শেখ।

এ সেমিনারে প্রান্তিক পেশাজীবীদের মধ্যে কামার, কুমার, নাপিত, জেলে, বাঁশ ও বেত প্রস্তুতকারী, জুতা মেরামত ও প্রস্তুতকারী, নকশী কথা শিল্পী এবং হস্তশিল্প কারিগরসহ ১১টি জনগোষ্ঠীর প্রায় অর্ধশত জনগোষ্ঠী অংশ নেয়।