রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মব পার্টিকে বার্তা দিচ্ছি এগুলোর সুযোগ নেই এখন--রংপুরে সারজিসকে সেনা কর্মকর্তা


প্রকাশ :

রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের পৌত্রিক বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার মধ্যরাতে নগরীর পায়রা চত্তরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী।খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।এসময় সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন,মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে- এইটা করার এখন সুযোগ নেই ।

 এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সারজিস আলমকে বলেন, ‘শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে কিছু করবে। আপাতত স্ট্যান্ডিং হলো, যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম (নাশকতা) করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদরজা ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে, না, এইটা করার সুযোগ নেই এখন।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর সেনপাড়া ‘দ্য স্কাই ভিউ’ পৌত্রিক বাসভবনে গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডেকে জিজ্ঞসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়।

শনিবার রাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে এক পোস্টে বলেন, রংপুরে ফ্যাসিস্ট দোসরদের গ্রেফতার না করে অভ্যূত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল রোববার আবার দেখা হবে রংপুরের রাজপথে।’

সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, বিএনপি, জামায়াত, এনসিপির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। অবশ্যই প্রয়োজন।আমরা মনে করি, রাত ১টা, ২টা- ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। আমরা প্রত্যাশা করি, তাদের যেকোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয়।