রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটের রাজপুরে ৫শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


প্রকাশ :

১২ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরাম গ্রামের রহমানিয়া জামে মসজিদ মাঠে বন্যা ক্ষতিগ্রস্ত ৫শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়র্স বাংলাদেশ এর আয়োজনে ও আইডিইবি কাতার, চ্যাপ্টার কাতারের অর্থায়নে ত্রাণ বিতরণ হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী এ.কে.এম মমিনুল হক। আইডিইবি ভেড়ামারা কুষ্টিয়ার প্রকৌশলী রবিউল ইসলাম এর ব্যবস্থাপনায় ও সার্বিক সহযোগীতায় ছিলেন আইডিইবি লালমনিরহাট এর সভাপতি প্রকৌশলী ইনছাফুল হক সরকার।

এসময় আইডিইবি লালমনিরহাট এর সদস্যবৃন্দ, সুবিধা গ্রহণকারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।