রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নির্বাচনের জন্য সারাদেশের মানুষ ব্যাকুল হয়ে উঠেছে- দুলু


প্রকাশ :

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন,  সারাদেশের মানুষ নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে উঠেছে, শুধুমাত্র অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড.ইউনুস নিজে নির্বাচন চাচ্ছেন না। তারেক রহমানের ঘোষিত ডিসেম্বরে নির্বাচন ঘোষণা না দিলে অন্তর্বর্তীকালীন সরকার আর ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের মধ্যে পার্থক্য থাকলো না। শেখ হাসিনা সরকার যেভাবে পালিয়েছে  ডিসেম্বরে নির্বাচন না দিলে এই সরকারের একই অবস্থা হবে। 

শনিবার ( ৩১ মে) দুপুরে আদিতমারী উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,  কিছু ভুইভোড় রাজনৈতিক দলের কথা শুনে যদি নির্বাচন দিতে গরিমসি করেন, তাহলে শেখ হাসিনার মত অবস্থা আপনাদের হবে। আপনারা পোর্ট দিবেন করিডোর দিবেন এটা তো আপনাদের দায়িত্ব না।  এটা নির্বাচিত সরকারের দায়িত্ব। জনগন যাদের রাষ্ট্র ক্ষমতা চালানোর ম্যানডেট দিবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি রোকণউদ্দিন বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হকসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।