জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা বিষয়ক নাগরিক সংলাপ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে রংপুর আরডিআরএস হলরুমে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের সম্পাদক ও জাতীয় ঐক্যমত সংস্কার কমিশনের সদস্য ডঃ বদিউল আলম মজুমদার।
সুজন'র রংপুর মহানগর কমিটির সভাপতি খন্দকার ফখরুল আলম বেঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে আরো বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এতে আরো বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় কমিটির সদস্য দীলিপ সরকার।
এ সংলাপে লালমনিরহাট,রংপুর, কুড়িগ্রাম,গাইবান্ধা ও নীলফামারী জেলার সুশীল সমাজের নাগরিক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ব্যক্তিগন অংশ নেন । সংলাপে নির্বাচন,সংসদ ব্যবস্থা, সংস্কার সহ নানা বিষয়ে মতামত দেন অংশগ্রহণকারীগন।