রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখা বিষয়ক সভা অনুষ্ঠিত


প্রকাশ :

রংপুরে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩শে সেপ্টেম্বর) জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

সভাপতির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আসন্ন এই দুর্গাপূজা উপলক্ষ্যে প্রত্যেক পূজামণ্ডপে নিরাপত্তার স্বার্থে আইপি ক্যামেরা স্থাপন করতে হবে। কোনো দুষ্কৃতকারী যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য পূজামণ্ডপ ও পার্শ্ববর্তী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, সাদা পোশাকে পুলিশ, র্যা ব এবং গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করা হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।   

সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা  উদ্‌যাপন কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।