রংপুরে পৃথক দুটি ধর্ষনের মামলায় ২জনকে র্যাব-১৩ এবং র্যাব-২ এর যৌথ অভিযানে ডিএমপি গ্রেফতার করেছে। এদের একজনকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকা হতে পীরগাছা থানার ধর্ষণ ও ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার ধর্ষণ মামলার প্রধান আসামী দিনাজপুর রেল স্টেশন এলাকা হতে গ্রেফতার করে। বিষয়টি বুধবার সন্ধায় নিশ্চিত করেছেন, বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)।
দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, ধৃত আসামী মোঃ রবিউল ইসলাম (৩০) ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত (৬ মে)দুপুরে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে।এঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে জেলার পীরগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
অপরটি হলো গত (১ মে)রাত অনুমান ১টার সময় আসামী মোঃ জুয়েল ভিকটিমের বাসায় প্রবেশ করে এবং ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।ভিকটিম ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।