রংপুর নগরের তাজহাট থানা এলাকা হতে ৯৪০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব-১৩, জানায়,সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল আরপিএমপি, রংপুর এর তাজহাট থানাধীন রংপুর মডার্ন মোড়স্থ রোজা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর মঙ্গলবার ( ২৭মে)ভোর ৬.৩০টায় অভিযান পরিচালনা করে আসামির দেহ তল্লাশী করে ৯৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ রানা মিয়া (২৩), পিতা- মোঃ আজাহারুল ইসলাম, মাতা- মোছাঃ নিতুনজারা, সাং- সাকুয়াপাড়া , থানা- বদরগঞ্জ, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।