রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট ও নীলফামারীর পৃথক দুটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক দুই শিশু ধর্ষণ কারীকে গ্রেফতার


প্রকাশ :

রংপুরের র‌্যাব-১৩ যৌথ অভিযানে লালমনিরহাট ও নীলফামারীর পৃথক দুটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার  পলাতক দুই শিশু ধর্ষণ কারীকে গ্রেফতার করেছে। অধিনায়কের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব-১৩ বাদীর এজাহার সূত্রে জানায়,সোমবার(২৬ মে)রাতে  ধৃত আসামী মোঃ অন্তর ইসলাম শিপু (২২) ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন বাদীর বসতবাড়ী পার্শ্বে বাড়াইপাড়া মৌজাস্থ জনৈক রাজকুমার এর ভুট্টা ক্ষেতের ভিতর নিয়ে গিয়ে ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি   এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে ।র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়।মামলার আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীকে গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার( ২৬ মে) রাতে র‌্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী, এবং র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হাতীবান্ধা থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী মোঃ অন্তর ইসলাম শিপু (২২), পিতা- মোঃ বাবু , সাং-বাড়াইপাড়া (কানিপাড়া), থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করে।পরবর্তী কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে নীলফামারীর ডোমারে চাঞ্চল্যকর এক শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মজিবুল ইসলাম (৪৮) কে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

সোমবার (২৬ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী, ঢাকার একটি যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ীর সামাদনগর এলাকার ওয়াসা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১১ মার্চ রাত ৯টার পর নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির বিওপি বাজারস্থ দালানপাড়া গ্রামে নিজ বাড়ির শয়নঘরে একাকী পেয়ে প্রতিবেশী এক শিশুকে ধর্ষণ করে মজিবুল ইসলাম। অভিযুক্ত মজিবুল ওই গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে। ধর্ষণের ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

শিশুটির অভিভাবক ঘটনার পরপরই ডোমার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি র‌্যাবের নজরে এলে ছায়াতদন্ত শুরু করা হয় এবং আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা চালানো হয়।সোমবার(২৬মে) দুপুরে সফল অভিযানে মজিবুল ইসলামকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে ঢাকার যাত্রাবাড়ী থেকে এনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।