রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কুমিল্লা জেলার রামঘাটলা এলাকায় অভিযান: অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ১ জন গ্রেফতার


প্রকাশ :

গতকাল ( ২৬ মে) সকাল আনুমানিক ৭ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সদর সেনা ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে কুমিল্লা জেলার রামঘাটলা এলাকার একটি বাড়ি থেকে ১ টি পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ ১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। স্থানীয় জনগণ সেনাবাহিনীর অভিযানকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। যে কোনো ধরনের অপরাধ কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলকে আহ্বান করা হচ্ছে।