রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর বিভাগে একযোগে পালিত হচ্ছে ভূমি মেলা


প্রকাশ :

রংপুর বিভাগে একযোগে পালিত হচ্ছে ভূমি মেলা ২০২৫। বিভাগের আটটি জেলা এবং ৫৮টি উপজেলায় এই মেলার আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে জনগণকে ভূমি ব্যবস্থাপনার আধুনিক উদ্যোগসমূহ সম্পর্কে অবহিত করা হচ্ছে।

সোমবার(২৬মে) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সলসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

সভায় বক্তারা বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার একাধিক ডিজিটাল সেবা চালু করেছে, যার মধ্যে অনলাইন নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদানের মতো উদ্যোগগুলো ইতোমধ্যেই জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে রংপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।আলোচনায় অংশ গ্রহণকারীরা ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক বান্ধব দিক গুলোকে তুলে ধরেন।

ভূমি মেলা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নাগরিক সেবাকেন্দ্র স্থাপন, তথ্যবহুল প্রদর্শনী ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে জনগণ আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হবে এবং সেবা গ্রহণে আগ্রহী হবে।