রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

৫ আগস্ট স্ত্রীসহ বাথরুমে লুকিয়ে ছিলাম ৫ ঘণ্টা: ওবায়দুল কাদের


প্রকাশ :

ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন ৫ আগস্ট পাঁচ ঘণ্টা স্ত্রীসহ বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ভারতের দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেদিন সংসদ এলাকার এক বাসায় আশ্রয় নেন। হামলাকারীরা সেই বাসায়ও ঢুকে পড়ে। জীবন বাঁচাতে তিনি ও তার স্ত্রী বাথরুমে লুকান। পরে কিছু তরুণ তার ছবি তোলে ও নিরাপদে সরে যেতে সাহায্য করে।

কাদের বলেন, তিনি তিন মাস বাংলাদেশেই ছিলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। পরে নিরাপত্তার কারণে দেশ ছাড়েন।

আন্দোলন দমনে ছাত্রলীগকে নামানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নিজের ও দলের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন।

তিনি ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, “ভুল-ত্রুটি থাকতে পারে, তবে চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়াইনি।”

নীরব থাকার বিষয়ে কাদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসুস্থতা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন।