রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সচিবালয়ে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ


প্রকাশ :
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া বাতিলের দাবিতে সচিবালয়ে সোমবার বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি চলে।

বেলা ১১টার দিকে ৬ নম্বর ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়। ‘কালো আইন মানি না’, ‘সংগ্রাম চলবেই’—এমন স্লোগানে সচিবালয় এলাকা উত্তাল হয়ে ওঠে। অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

বিক্ষোভকারীরা এই খসড়াকে ‘নিবর্তনমূলক’ উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন।

তবে গতকাল সরকার অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এতে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে চার ধরনের অপরাধ ও তিন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।

এ পরিস্থিতিতে আন্দোলনকারীদের দাবিনির্ভর সুপারিশ দেওয়ার জন্য স্থায়ী কমিটি পুনর্গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।