রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে দশ দফা দাবীতে পেট্রোল পাম্প বন্ধ রেখে অর্ধদিবস ধর্মঘট


প্রকাশ :

রংপুরে দশ দফা দাবীতে পেট্রোল পাম্পবন্ধ রেখে অর্ধদিবস ধর্মঘট পালন করেছে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। রবিবার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রংপুর জেলার ৮৫টি পেট্রোল পাম্প বন্ধরাখে পাম্প মালিকরা। সেই সাথে ট্যাংক লরি মালিকরা ডিপো থেকে তেল উত্তোলণ ও পরিবহন বন্ধ রাখে। এতে করে মোটর সাইকেল, কার, মাইক্রো, বাস-ট্রাক পাম্পে এসে তেলনা পেয়ে ফিরে যান। পাম্প থেকে তেল না পাওয়ায় অনেক যানবাহনকে স্ট্যান্ডে দাঁড়ানো দেখা গেছে। বিশেষকরে কর্মস্থল গামী মোটর সাইকেল চালকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। পাম্পে তেল না পেয়ে অনেককে মোটরসাইকেল ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। 

নগরীর বাহার কাছনার মোটর সাইকেল চালক আসিফ মাহমুদ বলেন, কর্মস্থল মিঠাপুকুরে যাব। বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় পাম্পে এসে দেখি আজ ধর্মঘট। ফলে আজ সময়মত অফিসে পৌঁছানো গেলনা। প্রায়ই নানা দাবীতে পাম্প বন্ধকরে আমাদের দূর্ভোগে ফেলা হয়। 

ট্রাক চালক শাকিল আহমেদ বলেন, আধা বেলা তেল সরবরাহ বন্ধ আছে। সেজন্য সকাল বেলায় পণ্য পরিবহন করছি না। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হলে গাড়ি নিয়ে বের হব। আমি মনে করি যৌক্তিক দাবী গুলো কর্তৃপক্ষকে মেনে নেয়া উচিত। না হলে আমরা দিন খেটে খাওয়া মানুষেরা ক্ষতি গ্রস্থ হই। 

রংপুর পেট্রোল পাম্পওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব চৌধুরী টিটুবলেন, আমরা দশ দফা যৌক্তিক দাবীতে আন্দোলন করছি। এ পর্যায়ে আধাবেলা ধর্মঘট পালন করা হয়েছে। দাবী আদায় না হলে পাম্প বন্ধ রেখে পূর্ণ দিবস ধর্মঘট পালন করা হবে।