রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মানিলন্ডারিং মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার চার বছরের কারাদণ্ড


প্রকাশ :

মানিলন্ডারিং আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকার একটি আদালত। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হবে।

তবে মামলার অপর চার আসামি—পাপিয়ার স্বামী মফিজুর রহমান, সাব্বির খন্দকার, শেখ তায়িবা নূর ও জুবায়ের আলম—দোষ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন।

২০২০ সালে জাল টাকা ও অবৈধ অর্থ পাচারের অভিযোগে পাপিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বাসা থেকে অস্ত্র, মদ, বিপুল অর্থ ও বিদেশি মুদ্রা উদ্ধার হয়। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন রোববার এ রায় ঘোষণা করেন।