রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সচিবালয়ে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা বিক্ষোভ ঘোষণা


প্রকাশ :

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। পরিষদের সভাপতি মো. বদিউল কবীর এটিকে "কালাকানুন" আখ্যা দিয়ে বলেছেন, নতুন অধ্যাদেশ সরকারি কর্মচারীদের অধিকার সংকুচিত করবে এবং এটি সংবিধানের ১৩৫(২) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

অধ্যাদেশের খসড়া অনুযায়ী, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত ছাড়াই শাস্তি দেওয়া, এমনকি বরখাস্তের সুযোগ রাখা হয়েছে। এতে চার ধরনের অপরাধ ও তিন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, জনপ্রশাসন মন্ত্রণালয় স্টেকহোল্ডারদের না জানিয়েই গোপনে খসড়াটি অনুমোদনের জন্য উপস্থাপন করে। এতে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সরকার জানিয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনের পর অধ্যাদেশটি জারি করা হবে। তবে এতে কী কী পরিবর্তন আসবে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি।