রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট সদরের মোগলহাট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা


প্রকাশ :

স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগনের অংশগ্রহনের মাধ্যমে লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা  সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ বাজেট ঘোষনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৮কোটি ২১ লাখ ২২হাজার ৬০ টাকার বার্ষিক সম্পুরক বাজেট পেশ করেন মোগলহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম আতিক। বাজেট সভায় বাজেট প্রসঙ্গে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন। এসময় ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকটি এনজিও ও সংগঠনকে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোগলহাট ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবুল কাসেম মজনু মন্ডল, সম্পাদক শিকর উদ্দিন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফ মিজানুর রহমান, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ। এ সময় অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকবৃন্দরা উপস্থিত ছিলেন।