রংপুরে চার দফা দাবীতে মানব বন্ধন সমাবেশ করেছে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি। বৃহস্পতিবার (২২ মে) সকালে প্রেসক্লাব প্রাঙ্গনে কর্মসূচীতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি লিটন পারভেজ, আমিনুল ইসলাম লাবলু, সদস্য রশিদুল ইসলাম চৌধুরী বাবু, দেলোয়ার হোসেনসহ অন্যরা।
কর্মসূচীতে বক্তারা বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশে ঔষধ কোম্পানীগুলো বিক্রেতাদের কমিশন অনেক কম দেয়। মেয়াদ উর্ত্তীণ ঔষধনিতে কোম্পানী গুলো গড়িমসি করে। এতে করে ঔষধ বিক্রেতাদের ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া ফার্মেসী ছাড়া মুদি দোকানসহ লাইসেন্স বিহীন দোকান গুলোতে ঔষধ বিক্রি করা হচ্ছে। এতে করে রোগীদের জীবন ঝুঁকিতে পড়ছে। তাই অবিলম্বে সরকারের কাছে চার দফা মেনে নেয়ার দাবী জানাচ্ছি। এ সময় বক্তারা ঔষধ বিক্রির কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া ও প্রতিস্থাপন করা, ড্রাগলাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধকরা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণের দাবী উত্থাপন করেন।