রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার


প্রকাশ :

 লালমনিরহাট আদিতমারী উপজেলায় বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে,উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার। সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনে বক্তব্য রাখেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর ও কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক।  মূল প্রবন্ধ উপস্থাপক করেন সাইনটিফিক অফিসার বিসিএসআইআর ঢাকা মেহিদী হাসান।

এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম,মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি আদিতমারী অফিসের ডিজিএম মোসাদ্দেকুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা প্রকৌশলী এ কে এম ফজলুল হক,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার,বিআরডিবি কর্মকর্তা রাকিবুল আহমেদ চৌধুরী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশগ্রহন কারী বিভিন্ন স্টল পরিদর্শণ করেন।

সেমিনার ও প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর ও স্কুল,কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ১০টি স্টলে বিভিন্ন বিজ্ঞান বিষয়ে ডিসপ্লে প্রদর্শন করেন।

শেষে প্রদর্শনীতে অংশগ্রহনকারী কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়।