রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কণ্ঠশিল্পী মমতাজকে ৬ দিনের রিমান্ডে পাঠালেন আদালত


প্রকাশ :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় হত্যা মামলা ও হরিরামপুরে হামলা-মারধরের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা ৩০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে আদালতে আনা হয়। পরে বেলা ১১টা ১৫ মিনিটে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

২০১৩ সালে সিংগাইরে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় গত ২৫ অক্টোবর গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে মমতাজকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। অন্যদিকে, হরিরামপুরে হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ২৯ অক্টোবর বিএনপি নেতা দেলোয়ার হোসেন আরেকটি মামলা করেন।

এর আগে ঢাকার কয়েকটি থানায় দায়ের করা মামলায় মমতাজ বেগম চারদিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।