রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

‘নির্বাচন বিলম্বের পিছনে ষড়যন্ত্র হচ্ছে’-দুলু


প্রকাশ :

‘নুন্যতম সংস্কার করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচন বিলম্বের পিছনে ষড়যন্ত্র হচ্ছে। নের্তৃত্ব ছাড়া দেশ ভালো থাকতে পারে না। সুতরাং জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। একটি দেশ অনিশ্চয়তার মধ্যে এভাবে থাকতে পারেনা।’ 

বুধবার (২১ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 

এ সময় তিনি আরো বলেন, এ সরকার দেশ ভালো চালাতে পারছেন না। এটা প্রমাণিত হয়েছে। দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, সমাজের সব অফিস-আদালত দুর্নীতিতে ভরে গেছে। কোনো নিয়ন্ত্রণ নাই। আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র হচ্ছে। সীমান্তে গুলি করে সাধারণ মানুষদেরকে হত্যা করা হচ্ছে। এখনও তিস্তার সমস্যার সমাধান হচ্ছে না। আর মানবিক কড়িডোর দেওয়ার চিন্তার করতেছেন। বন্দর বেসরকারি খাতে দিতে চিন্তা করছেন- এসব আপনাদের দায়িত্ব না। এসব করবে নির্বাচিত সরকার। আমরা চাইনা এ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে নির্বাচন আদায় করতে।’ 

পাটগ্রামের শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, যগ্ম সাধারণ সম্পাদক এম কে এম মমিনুল হক, সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল ও সহ সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলামসহ উপজেলা এবং পৌর শাখা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন। 

প্রথম অধিবেশন শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে পাটগ্রাম উপজেলা শাখা বিএনপির কমিটি গঠনে ভোট গ্রহণের প্রস্তুতি চলছিলো।