রংপুরে জুলাই অভ্যূত্থানে শহীদ পরিবারের মাঝে একক কালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের আয়োজনে বুধবার (২১ মে বেলা ১১টায় সার্কিটহাউজ মিলনায়তনে চেক বিতরণ করেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মোতালেব সরকার, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ। এ সময় জুলাই অভ্যূত্থানে ২২ শহীদ পরিবারের প্রত্যেককে ২ লাখ করে মোট ৪৪ লাখ টাকা বিতরণ করা হয়।
রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেন, জুলাই অভ্যূত্থানে সকল শহীদ ও আহতদের প্রতি আমরা চির ঋণী। তাঁদের আত্মত্যাগের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদ পরিবারের পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে। এ রাষ্ট্র শহীদদের মর্যাদা ও যথাযথ সম্মান প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই সাথে শহীদ পরিবারকে দেখে রাখাও দায়িত্ব আমাদের।