রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবনের দাম স্থিতিশীল রাখতে


প্রকাশ :

রংপুরে চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবনের দাম স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ মে) বিকেলে নগরীর মিনি মার্কেটে সংস্থার উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে চাহিদা বাড়ার সাথে সাথে দাম বৃদ্ধি করা হয়েছে কিনা দেখেন ভোক্তার কর্মকর্তারা। এ সময় লবনের দাম বৃদ্ধির অভিযোগ পাওয়া যায়নি। তবে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় এক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে লবনের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। কোরবানীর ঈদকে কেন্দ্র করে যেন কোন ব্যবসায়ী লবনের দাম বৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে আমাদের অভিযান চলবে।