নারী নির্যাতনের মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার রাত ২টার দিকে ডেমরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২০ মে) শুনানিতে নোবেল জানান, ভুক্তভোগী তার স্ত্রী এবং তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা। তবে বিয়ের প্রমাণ আদালতে দেখাতে পারেননি।
পুলিশ জানায়, ২০২৩ সালের নভেম্বর থেকে ভুক্তভোগীকে নোবেল তার বাসায় আটক রেখে নির্যাতন ও ধর্ষণ করেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। বিষয়টি নিয়ে মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগেও প্রতারণার মামলায় নোবেলকে গ্রেপ্তার করা হয়েছিল।